ওভারফ্লাই আয়
বিদেশি উড়োজাহাজের চলাচলে নজরদারি, বাড়ছে ওভারফ্লাই আয়
বাংলাদেশের আকাশসীমা ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে আধুনিক রাডার ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) প্রযুক্তি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত অত্যাধুনিক এটিসি টাওয়ার ও পূর্ণাঙ্গ রাডার ব্যবস্থা চালুর পর দেশের আকাশপথে নজরদারি ও ব্যবস্থাপনায় এসেছে বড় ধরনের পরিবর্তন। এর ফলে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারকারী বিদেশি উড়োজাহাজের চলাচল আরও কার্যকরভাবে শনাক্ত ও পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে।